
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান বুঝতে পারেন যে ভবিষ্যতের বিএনপি নেতাদের জন্য একটি শক্তিশালী ছাত্র সংগঠনের প্রয়োজন, এরই প্রেক্ষিতে তিনি ১ জানুয়ারি ১৯৭৯ তারিখে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। ছাত্রদল ১৯ দফার একটি কর্মসূচি গ্রহণ করেছে, যা মূল দল বিএনপির কাঠামো এবং পন্থার ভিত্তিতে নির্মিত।
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের এই ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা বাংলাদেশের ন্যায় ভূরুঙ্গামারী উপজেলায় দিবসটি পালিত হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া-মোনাজাত করা হয়। পরে সকল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বাসস্টান্ড, জামতলা ও সাদ্দাম মোড় প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয় ।
এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু ও রেজাউল করিম আহ্সবায়ক সদস্য, সদস্য সচিব মাইদুল হোসাইন।
আরো নেতৃত্ব দেন ৩নং তিলাই ইউনিয়নের ছাত্রদলের কমিটির জুবাইদুল ইসলাম রাজু।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আপেল শিকদার সহ উপজেলার ১০ ইউনিয়নের ছাত্রদলের সহস্রাধিক নেতা-কর্মী।