1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুরুঙ্গামারীতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুরুঙ্গামারীতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৫০ বার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফায়সাল আহমেদ সাগর, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান ও মাহমুদুল হাসান লিমন এবং যুগ্ম সদস্য সচিব আপেল মাহমুদ। এছাড়া ভুরুঙ্গামারী ও নাগেশ্বরীর বিভিন্ন ছাত্র প্রতিনিধি সভায় বক্তব্য প্রদান করেন।

বক্তারা জানান, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান বৈষম্য কমবে এবং সমতার ভিত্তিতে শিক্ষা, অধিকার ও উন্নয়নের সুযোগ নিশ্চিত হবে।

সভায় বক্তারা সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ দাবিকে আরও জোরালো করার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com