1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভুরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব-২০২৫ - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভুরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব-২০২৫

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের  সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা বিএনিপর আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

কর্মশালায় বৃক্ষ রোপন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা, পলিথিন পণ্যের ব্যবহার পরিহার, শব্দ দূষণ রোধ, স্বাস্থসেবা ক্যাম্পেইন, গ্রীন স্কুল ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন ও জীব বৈচিত্র্য বিলুপ্তি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এর সমস্যা ও সমাধানের উপায় উপস্থাপন ও পরামর্শ প্রদান করেন তরুণরা।

এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গণ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com