1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিয়া গোলাম পরওয়ারের জামাই হলেন বিন ইয়ামিন মোল্লা - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিয়া গোলাম পরওয়ারের জামাই হলেন বিন ইয়ামিন মোল্লা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার

 

সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের ভাগ্নীর সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার সাথে বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিন ইয়ামিন মোল্লা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন এর মোল্লা পাড়ার রফিকুল ইসলাম মোল্লার একমাত্র পুত্র। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক প্রশাসন বিভাগে পড়াশোনা করেন বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি। সে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় বার বার কারারুদ্ধ হয়ে অমানবিক নির্যাতনের স্বীকার হয়।

জানাগেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহাম্মদ পুর থানা আমীর এস এম আব্দুল হান্নান প্রথম মেয়ে ইডেন মহিলা কলেজের ফিজিক্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাইয়েদা তাহিয়া নুর লুবানার সাথে বিয়ে অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি বিন ইয়ামিন মোল্লার বাড়িতে অলিমার দাওয়াতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন । জেনারেল সেক্রেটারি বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, বিন ইয়ামিন মোল্লা আমার নতুন জামাই সেও অনেক ত্যাগী ছাত্র নেতা, আশা করি সে মানুষের উন্নয়নে কাজ করবেন।

বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা ছাত্র রাজনীতি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ‘ঢাকা না দিল্লি ‘ এই স্লোগান দেই তখনই আমাদের উপর ফ্যাসিস্টদের অমানবিক নির্যাতন নেমে আসে। সকল নির্যাতন উপেক্ষা করে ছত্রা জনতা এক আমরা আজ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমাদের আন্দোলন শেষ হয় নি আপনাদের সাথে নিয়ে আমরা জনগণের অধিকার আদায়ে কাজ করবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com