1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী,সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী,সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার

 

গত ৩০ শে জানুয়ারী~ ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনী , সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জুনারী গ্রাম সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার স্বপন ব্যাপারী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষক মনিরুল ইসলাম , দলনেতা মোঃ মেহেদী হাসান , কমান্ডার মোঃ হাফিজুর রহমান , প্রশিক্ষক রত্না আক্তার , সহকারী কমান্ডার বাবুল ইসলাম।
পরে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
১০ দিন ব্যাপী এ মৌলিক প্রশিক্ষণে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com