1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় রূপসায় আনন্দ মিছিল  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় রূপসায় আনন্দ মিছিল 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

ভূঁইয়া শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ও কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে আনন্দ মিছিল করেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

মিছিলটি রূপসা উপজেলার শিয়ালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ‍্যমে শেষ হয়।

উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম মালেক।

মনির আহমেদ লস্কর ও মিসবাহ মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, উপজেলা বিএনপি যুগ্নু  আহ্বায়ক হুমায়ুন কবির শেখ, সাবেক জেলা বিএনপি’র সদস্য আরিফ মোল্লা, থানা সদস্য মুরাদ মোল্লা, আসলাম শেখ, খাইরুল আলম খোকন।

সমাবেশে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন আবু জাফর, রনি লস্কর, দাউদ শেখ, মোস্তাইন শেখ, মো. আজিজুল মোল্লা, পাপ্পু ফকির, হামিম শেখ, তুহিন লস্কর, আরাফাত শেখ, সোহেল মোল্লা, মনোজ রায়, আসলাম লস্কর, হেদায়েত শেখ, সাইফুল মোল্লা, শামীম বিশ্বাস প্রমূখ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com