1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামরীতে পুলিশের অপারেশন ডেভিল হান্টে ৪৮ ঘন্টায় ৩ জন আটক - Youth Tv news
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামরীতে পুলিশের অপারেশন ডেভিল হান্টে ৪৮ ঘন্টায় ৩ জন আটক

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত ৪৮ ঘন্টায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অবির উদ্দিন (৫০), ৩ নং তিলাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও তিলাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৮) সহ বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে শিলখুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান বাবলু (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়,এই অভিযান সরকারের আদিষ্ট পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com