1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭১ বার

বিএম শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া আজ ১০ মার্চ (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে শিক্ষার্থী এবং জনসাধারণকে ফায়ার সার্ভিসের একটি টিম গ্যাস সিলিন্ডার বা কোথাও আগুন লাগলে আগুন নিভানোর পদ্ধতি শিক্ষা দেওয়া হয়।

আলোচনা সভায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন।

বক্তৃতা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, রূপসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের প্রকৌশলী আল-আমিন, ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লাহ, প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ, লিপিকা দাস, আজগর আলী প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com