1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীর সীমান্তে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল আটক - Youth Tv news
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীর সীমান্তে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল আটক

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬৫ বার

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলা থেকে এগুলো জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে বিজিপি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময় ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com