1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা থানা পুলিশের অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা থানা পুলিশের অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার

 

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ১৪ এপ্রিল সোয়া ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
এস আই মোঃ মনজুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়ে অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন মধ্য কামারোল গ্রামস্থ জনৈক রাজ্জাক মেম্বর এর বাড়ির সামনে পাতলা বাজার টু সাচিয়াদাহগামী পাকা রাস্তার উপর হতে মুকুল লস্কর (৫০), পিতা- মৃত বাকি লস্কর, সাং-কুশলা উত্তর পাড়া, ও মোঃ আব্দুল গনি (২৯), পিতা-আব্দুল ওদুদ শেখ, সাং-কুশলা দক্ষিন পাড়া, উভয় থানা-তেরখাদা, জেলা-খুলনাদের কে গ্রেফতার করেন।
পরে তাদের কে চ্যালেঞ্জ করে তাদের নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট , এবং ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।
এ ব্যাপারে তেরখাদা থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং-০৫, তারিখ-১৪/০৪/২০২৫ইং।
অপরদিকে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার দিকে
সংগীয় এস আই তাপস বিশ্বাস ও অন্যান্য অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন তেরখাদা উত্তরপাড়া গ্রামের জনৈক পাচু শেখ এর বসত বাড়ির পূর্ব পাশে বিদ্যুতের পিলার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে শামীম শেখ(৩০), পিতা-মোঃ মফিজুলইসলাম,সাং-আইজগাতী,থানা-রুপসা ও জহির শেখ (৪৫), পিতা-কুটি মিয়া শেখ, সাং- গাজীপুর, থানা-তেরখাদা, জেলা –খুলনাকে গ্রেফতার করেন। তাদের নিকট থেকে ২৮ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে।তেরখাদা থানার মামলা নং-৬, তারিখ- ১৪/০৪/২০২৫; ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com