1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা উপজেলায় ভূমি মেলা-২০২৫ উপলক্ষে সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা উপজেলায় ভূমি মেলা-২০২৫ উপলক্ষে সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭০৮ বার

 

২৬ মে~২০২৫ ইংরেজি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে সেমিনার , কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , ভূমি সহকারী কর্মকর্তা মোঃ তাহিদুল ইসলাম এবং সার্ভেয়ার বাবুল আক্তার।
এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নিবাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com