1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার চাঞ্চল্যকর আবদার শেখ হত্যা মামলার আসামি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার চাঞ্চল্যকর আবদার শেখ হত্যা মামলার আসামি গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৭ বার

খুলনার চাঞ্চল্যকর আব্মাদার শেখ মামলার প্রধান পলাতক আসামী মনির শেখকে রেল ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করে খুলনা র‍্যাব -৬।
মামলা সুত্রে জানা যায়,বাদীনি রত্না বেগম ও ভিকটিম আবদার শেখ পরস্পর স্বামী-স্ত্রী এবং মামলার আসামি মনির শেখ একই গ্রামের বাসিন্দা। গত ২২ মে ২০২৫ রাতে বাদীনি জানতে পারে যে, ভবানিপুর গ্রামের মনির শেখ এর বাড়ীর পশ্চিম পাশে একজন ব্যক্তিকে হত্যা করে বস্তার মধ্যে ফেলে রেখেছে। তখন বাদীনি সেখানে যায় এবং উক্ত লাশটি বাদীনির স্বামীর বলে সনাক্ত করে। বাদীনি স্থানীয় লোকমুখে জানতে পারেন ২২ মে ২০২৫ রাত ০৮.৩০ ঘটিকা হতে রাত অনুমান ১০.১৫ ঘটিকার মধ্যে যে কোন সময়ে পূর্ব পরিকল্পিতভাবে বাদীনির স্বামী ভিকটিম আবদার শেখকে আসামি মনির শেখ হত্যা করে এবং তার লাশ গুম করার জন্য বস্তার মধ্যে ভরে তার বাড়ীর পাশে কলা বাগানে ফেলে রাখে। পরবর্তীতে উক্ত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে খুলনা রুপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬ ছায়া তদন্ত অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৭ মে ২০২৫ আনুমানিক ৯ টা ১০মিনিটের সময় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি (১) মনির শেখ (৪৫), পিতা-হাবিবুর রহমান ওরফে হাইবে শেখ, সাং- ভবানিপুর,রুপসা,খুলনা থেকে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com