1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকা সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলার প্রধান আসামি মঈন উদ্দিনকে র‍্যাব-৬ কর্তৃক নড়াইল হতে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকা সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলার প্রধান আসামি মঈন উদ্দিনকে র‍্যাব-৬ কর্তৃক নড়াইল হতে গ্রেফতার

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার

রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলার এজাহারের প্রধান আসামি মঈন উদ্দিনকে র‍্যাব-৬ কর্তৃক নড়াইল হতে গ্রেফতার করে।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানির কমান্ডার বলেন,ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৩ এপ্রিল ২৬ সকাল ০৬:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ১০/০৪/২৬ ইং রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার এজাহার নামীয় ১নং পলাতক অভিযুক্ত *১। মোঃ মঈন উদ্দিন (৪২),* পিতা: মোঃ মফিজুর রহমানকে গ্রেফতার করে।

এজাহার বিশ্লেষণে জানা যায়, আটক অভিযুক্ত মঈন উদ্দিন সহ মামলার অন্যান্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর নিকট ০৫ (পাঁচ) লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০/০৪/২৬ ইং তারিখ সকালে অভিযুক্তরা বাদীর শ্যামলীর বাসায় চাঁদার টাকা চাইতে গেলে বাদী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তরা বাদী ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। উক্ত ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ জনাব মোঃ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় ধৃত অভিযুক্ত মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত অভিযুক্তকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের নিমিত্তে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com