গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন ও ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। তিনি হাত ধোয়ার উপকারিতা তুলে ধরে বলেন, দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করা। নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে অনেক রোগজীবাণু থেকে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব।

তিনি আরও বলেন, পরিবেশসচেতনতা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা একটি সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের উচিত দৈনন্দিন জীবনে নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্নতার চর্চা করা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুলনায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা

Verified by MonsterInsights

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আপলোডের সময় : 11:21:31 pm, Wednesday, 28 October 2026