
বিএম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ) সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদের সাথে ডোবা গ্রামবাসীর মতবিনিময় সভা ২৪ মে (শুক্রবার) সন্ধ্যায় ডোবা বটতলায় অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। সমাজসেবক চন্ডীবর মালির সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সরদার ফেরদৌস আহম্মেদ। 
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এম মুজিবর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অসিত বরন বিশ্বাস, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা আওয়ামীলীগ নেতা অমিয় অধিকারী।
লিটন বাগচীর পরিচালনায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী, আওয়ামীলীগ নেতা চঞ্চল অধিকারী, নিখিল মল্লিক, দিপংকর বিশ্বাস, তাপস দাস, উজ্জল দাস, তাপস বিশ্বাস, অন্তু বিশ্বাস, নীলমনি বিশ্বাস, অনাদি রায় প্রমূখ।