1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আন্তর্জাতিক Archives - Page 35 of 55 - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।
আন্তর্জাতিক
ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলায় নিহত ১৩

ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ বাসিন্দা নিহত ও বেশ কয়েকটি ভবন ও পৌর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বুধবার (১৭ এপ্রিল) এই

বিস্তারিত...

ইসরায়েলের যেকোনও হামলা মোকাবিলায় প্রস্তুত : ইরানের সেনাবাহিনী

ইসরায়েলের যেকোনও হামলা মোকাবিলায় প্রস্তুত : ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের যেকোনও ধরনের হামলা মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমানবাহিনী বলেছে, ইসরায়েলের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে

বিস্তারিত...

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক ইতিহাসে প্রথমবারের মতো, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে, সাজাচ্ছে নানা পরিকল্পনা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা

বিস্তারিত...

গাজায় শরণার্থী শিবির-আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ১৮

গাজায় শরণার্থী শিবির-আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরইমধ্যে ভূখণ্ডটির একটি শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পৃথক এই হামলায় নিহত হয়েছেন ১৮ জন।

বিস্তারিত...

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি দূতাবাসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমা হামলার জবাব দিতে গত শনি ও রোববার ইসরায়েলে যে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, তা চিন্তিত করে তুলেছে ইসরায়েল ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের। কারণ সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পর উত্তেজনা প্রকাশ করা থেকে বিরত থাকছে পরস্পরের প্রতি চরম বৈরীভাবাপন্ন দুই দেশের শাসকগোষ্ঠী। আইডিএফ যদিও বলেছে, ইরানে পাল্টা হামলার মাধ্যমে ‘প্রতিশোধ’ নেওয়া হবে, কিন্তু কবে হামলা চালানো হবে— সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে তেহরান বলেছে, যদি আইডিএফ পাল্টা আঘাত করে— তাহলে ব্যাপক বিধ্বংসী হামলার মাধ্যমে তার জবাব দেবে ইরানের সামরিক বাহিনী। প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। আরও পড়ুন: মেয়ের পেছনে ২০০ কোটি রুপি ঢালবেন শাহরুখ চলমান এই বৈরীতার মধ্যেই গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হন ১৩ জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদী এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন। হামলার দায় এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি। তবে সাক্ষ্য-প্রমাণ যা পাওয়া গেছে,তাতে হামলাটি যে আইডিএফ করেছিল— তা পরিষ্কার। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন— এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। আরও পড়ুন: ২০২৩ সালে কত আয় করেছেন বাইডেন, কর দিয়েছেন কত? তারপর শনিবার রাত ও রোববার ইসরাইলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বেশিরভাগ ড্রোন-ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের ৯টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে বলে জানা গেছে। গত ১৩-১৪ এপ্রিল যে শুধু ইরানের সেনাবাহিনীই হামলা চালিয়েছিল— এমন নয়। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি— ইরানের মদতপুষ্ট দুই রাজনৈতিক গোষ্ঠীও ইসরায়েলে হামলা চালিয়েছে। আইডিএফের তথ্য অনুযায়ী, গত শনি ও রোববার ইসরায়েলের গোলানের সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ১৫০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। একই সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। হিজবুল্লাহর হামলার জবাবে সোমবার লেবাননের মেইস এল জাবাল এবং তায়ের হারফা এলাকায় গোষ্ঠীটির সামরিক ঘাঁটিতে ১৫ এপ্রিল সোমবার হামলা করেছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে কোনো হামলাতেই প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইরান-ইসরায়েল দ্বন্দ্বের কেন্দ্রীয় যে ইস্যু— সেই গাজা উপত্যকায় রোববার থেকে অভিযান সীমিত করেছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে নিজেদের সেনাদের অধিকাংশই প্রত্যাহার করে নিয়েছে আইডিএফ। আরও পড়ুন: ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলল সৌদি ইসরায়েলি সেনাদের মাত্র একটি ডিভিশন বর্তমানে গাজায় অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিয়মিত রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে হিজবুল্লাহ। গত ছয় মাসে গোষ্ঠীটি প্রায় ৩ হাজার ১০০ রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে গত ১৫ এপ্রিল সোমবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলে কোনো বিস্ফোরক নিক্ষেপ করেনি হিজবুল্লাহ। কিন্তু হামলার পর এই যে স্থিতাবস্থা, তাতে স্বস্তির তেমন জোরালো কোনো কারণ দেখছেন না মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা। কারণ, গাজা থেকে অধিকাংশ সেনাকে প্রত্যাহার করে নিলেও সেখানে অভিযান বন্ধের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দেয়নি ইসরায়েল বা আইডিএফ। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব এই যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, কাতার, মিসর দিয়েছে, তাতে এখনও সম্মতি দেয়নি হামাস। ইসরায়েলি রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গত ১৩-১৪ এপ্রিল ইরানের হামলার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যে অধ্যায় শুরু হয়েছিল গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং তার জবাবে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর মধ্যে দিয়ে। বিশ্লেষকদের মতে, তেহরান-হামাস-হুথিদের এই নীরবতা আসলে শান্তির আগমনীবার্তা নয়, বরং ঝড়ের আগের স্থিতাবস্থা। বড় ঝড় ওঠার আগে প্রকৃতিতে যেন খুব শান্ত ভাব দেখা দেয়— এখনকার অবস্থাও তেমনি। তারা বলেছেন, ইসরায়েলি বাহিনীর উচিত হবে এই শান্ত অবস্থায় আশাবাদী না হয়ে পরবর্তী বড় হামলা ঠেকানোর জন্য জন্য নিজেদের প্রস্তুত রাখা। সূত্র : জেরুজালেম পোস্ট

ঝড়ের আগে ‘শান্ত অবস্থায়’ ইরান-ইসরায়েল?

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি দূতাবাসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমা হামলার জবাব দিতে গত শনি ও রোববার ইসরায়েলে যে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, তা চিন্তিত করে তুলেছে ইসরায়েল

বিস্তারিত...

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলল সৌদি

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাম্প্রতিক শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সৌদি আরব কাজ করেছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন নিউজের খবরে দাবি করা হয়। তবে এই বিষয়টির সাথে

বিস্তারিত...

২০২৩ সালে কত আয় করেছেন বাইডেন, কর দিয়েছেন কত?

২০২৩ সালে কত আয় করেছেন বাইডেন, কর দিয়েছেন কত?

আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ২০২৩ সালের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেছেন। স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) তারা তাদের বার্ষিক আর্থিক বিবরণীর এই তথ্য প্রকাশ

বিস্তারিত...

ব্রাজিল উপকূলে নৌকায় মিলল পচনশীল ২০টি মরদেহ

ব্রাজিল উপকূলে নৌকায় মিলল পচনশীল ২০টি মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক উত্তর-পূর্ব ব্রাজিলের উপকূলে একটি নৌকায় অন্তত ২০টি পচনশীল মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নৌকাটি প্যারার উত্তর-পূর্বে ব্রাগান্সার উপকূলে পাওয়া গেছে বলে রোববার (১৪ এপ্রিল) ঘোষণা

বিস্তারিত...

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক ইতিহাসে প্রথমবারের মতো, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। মূলত ইসরায়েল ঠিক কীভাবে এই হামলার জবাব দেয়, সেটার ওপরই অনেকটা নির্ভর

বিস্তারিত...

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ২, আহত ৫

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের খুজদার শহরে রোববার রাতে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, খুজদারের ব্যস্ত শপিং এলাকা উমর ফারুক চকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময়

বিস্তারিত...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com