1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়নগরে হত্যা চেষ্টা সহ দিন দুপুরে ডাকাতি :থানায় অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়নগরে হত্যা চেষ্টা সহ দিন দুপুরে ডাকাতি :থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭৭ বার

খুলনা ব্যুরো: যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব উত্তর -পূর্ব জনপদের বাঘুটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জয়খোলা গ্রামের মৃত মঙ্গল দাসের পুত্র কৃষক ঠান্ডা দাসের বাড়িতে খাবারে বিষ প্রয়োগ সহ দিনের আলোতে স্বর্ণ সহ টাকা লুটের ঘটনা ঘটেছে। ভিকটিম সুত্রে জানা যায়,গত ২২/৬/২০২৪ খ্রিঃ জয়খোলা গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে প্রসাদ আনা হয় গত ২১ জুন। খাবার রান্না ঘরে রাখা হয় উক্ত খাবার খেতে খেলে গন্ধ সহ তিতা স্বাদ পাওয়া যায়।এমনো অবস্থা হলে খাবার খাওয়া থেকে বিরত থাকি পরের দিন সকালে রান্না ঘরে বিষাক্ত বিষের বোতল পাওয়া যায়। উক্ত দিনে বাড়ির মেয়ে প্রিয়া দাস (১৪) কে বাসায় রেখে সবাই কাজে গেলে পাশের বাড়ির পল্পব দাস আমার ঘরে ঢুকে আমার মেয়েকে হাত পা বেঁধে ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকা সহ দশ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাদী বিলে এবং স্ত্রী সিংগাড়ী বাজারে যায়। স্ত্রী বাজার শেষে বাড়িতে এসে মেয়েকে ডাক দেয়।ঘরের দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে দেখে মেয়ের হাত -পা বাঁধা। তাৎক্ষণিক আত্নচিৎকারে প্রতিবেশী সন্দিপ ঘরে প্রবেশ করে হাত -পা ও মুখ রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে অভয়নগর থানায় সুষ্ঠ বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি। বিবাদী পল্লব দাসের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, পারিবারিক ঝামেলায় আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। ভাটপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার এস, আই নুর নবী প্রতিবেদককে বলেন,তদন্ত চলমান প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com