1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী'র বঙ্গবন্ধু' র সমাধি তে পুষ্পস্তবক অর্পন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী’র বঙ্গবন্ধু’ র সমাধি তে পুষ্পস্তবক অর্পন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭৮ বার

সাগর কুমার বাড়ই স্টাফ রিপোর্টার:  খুলনার তেরখাদা উপজেলা পরিষদের নব নি়র্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাঙ্গালী জাতির মহানায়ক, বাংলার রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। তিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু , মহিলা ভাইসচেয়ারম্যান শামীমা আক্তার বিথী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধু’ র সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন । পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লীর সাথে এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা ও আজগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক রাজা , ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) এস এম দীন ইসলাম , অবঃ কাস্টমস সহ-কমিশনার আব্দুল্যা আল মাহমুদ সাবু , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান , আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাস আলী মোল্যা , কাজী কামাল হোসেন , তেরখাদা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ রবিউল ইসলাম , যুব নেতা শেখ শামীম হাসান , মোঃ জাহিদুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহম্মেদ সহ আরও অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com