1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পিকাপ চালকের মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পিকাপ চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৭২ বার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা:  ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় পিকাপ, কাভার্ডভ্যান ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে মো. বাচ্চু মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকের সহকারী।২৮ জুন, শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মো. বাচ্চু মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। আহত ফয়সাল (২৩) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে। হতাহতরা পিকাপের চালক ও চালকের সহকারী। ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক (ভৈরব) থেকে আসা একটি মালবাহী পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকাপের চালক ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পিছনে থাকা যাত্রীবাহী একটি লেগুনা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর কাভার্ডভ্যান ও লেগুনার চালক পালিয়ে যায়। গুরুতর আহত পিকাপ চালকের সহকারীকে পুলিশ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়। এসময় হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর চাপা পড়ে আটকা পড়া চালককে দেড় ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করেন। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটো জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। এসময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়। ভৈরব ফায়ার সার্ভিসের লিডার মো. রাশেদ বলেন, বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় চাপাপড়া চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ভৈরব হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ বলেন, বেলা ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও লেগুনার চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধারসহ তিনটি গাড়ি জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com