
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহ: আজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পৌরশহর এলাকায়- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এবং উপজেলা নির্বাহী অফিসার ভালুকা স্যারের নির্দেশনায় আইন বহির্ভূতভাবে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে হাসপাতাল রোডে অবস্থিত শাহজালাল গোশত বিক্রেতাকে ৭৫০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং অবিক্রিত মাংস বিনষ্ট করা হয়। এছাড়াও ঐ মাংস বিতানের অন্যান্য দ্রব্যাদি জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন-জনাব ফারহান লাবিব জিসান- ভূমি সহকারী কর্মকর্তা ( ভালুকা), মোবাইল কোর্ট পরিচালনা তাকে সহযোগিতা করেন- প্রাণিজ সম্পদ বিভাগ, ভালুকা ময়মনসিংহ, ভালুকা মডেল থানার পুলিশ এবং ভালুকা পৌরসভা কর্তৃপক্ষ।
প্রতিনিধির নাম 


















