1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবীগঞ্জে গজনাইপুর ইউপির উপ-নির্বাচন ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবীগঞ্জে গজনাইপুর ইউপির উপ-নির্বাচন ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১১৬ বার

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা রির্টানিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়- গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো.শাহনেওয়াজ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলী। নির্বাচনের তফশীল অনুযায়ী- ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ, ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। এরপর পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com