1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

গাইবান্ধা বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর এলাকার সড়ক ও জনপথ অফিসের পাশে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি।
পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু।

এসময় উপজেলা প্রশাসন,থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তাগণ ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদদের, আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights