1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাযপুরায় খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫জন নিহত!! - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাযপুরায় খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫জন নিহত!!

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭১ বার

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী : নরসিংদী জেলা রায়পুরায় উপজেলার ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে জেলার রায়পুর উপজেলার কমলপুরের খাকচক এলাকায় মেথিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। সকালে তারা রেললাইনের পাশে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি।’ আফসান-আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা দূরবর্তী স্থানের লোক। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।’ নিহত পাঁচজনের সবাই পুরুষ। তবে কারও নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লা জানিয়েছেন, ‘মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’ পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘নিহতরা সবাই তরুণ। পাঁচজনের মধ্যে চারজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। অপরজনের বয়স ২০ বছরের একটু বেশি হতে পারে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com