1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আশুলিয়ার তিন পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আশুলিয়ার তিন পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৬৪ বার

সাভারের আশুলিয়ায় দুষ্কৃতকারীদের দেওয়া পাঁচটি পোশাক কারখানার আগুনের মধ্যে তিনটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরী তিনটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকেলে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় ডরিন টেক্সটাইল, সিনহা টেক্সটাইল, বেক্সিমকো টেক্সটাইল, জিরাবো এলাকার হামিম গ্রুপের পোশাক কারখানার গোডাউনে এবং বেঙ্গল গ্রুপের একটি কারখানায় দুষ্কৃতকারীরা আগুন দেয়।

ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা আগুন দেয়। এ সময় কয়েকটি পোশাক কারখানা, মার্কেট, বাস ও গাড়িতে আগুন দেওয়ার খবর আসে। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর জন্য গেলেও আন্দোলকারীরা বাধা দেয়। এ সময় সিনহা টেক্সটাইল কারখানার আগুন নেভানোর জন্য গেলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে এবং ফায়ার সার্ভিসের এক কর্মীকে মারধর করে। এরপরে আর ফায়ার সার্ভিসের গাড়ি রাত সাড়ে ১১টা পর্যন্ত কোথাও যেতে পারেনি। তবে রাত সাড়ে ১১টার পর বেঙ্গল গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, এখনো আন্দোলনকারীরা সড়কে রয়েছে। এর আগে আন্দোলনকারীরা আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে। তবে দুইবারের চেষ্টায় বেঙ্গল গ্রুপের কারখানায় আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট যেতে পেরেছে। এ ছাড়াও সিনহা টেক্সটাইল কারখানায় এখনো আগুন জ্বলছে। তবে হামিম গ্রুপের কারখানার গোডাউনের আগুন তারা নিজেদের চেষ্টা করেই নিয়ন্ত্রণে এসেছে। ডরিন এবং বেক্সিমকো টেক্সটাইল তারাও নিজস্ব চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com