1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘ঘোষণা দিয়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা করেছে আওয়ামী লীগ’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘ঘোষণা দিয়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা করেছে আওয়ামী লীগ’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমগ্র দেশে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে গণ-আন্দোলনে ‘সরকারের পেটুয়া বাহিনীর গুলি হত্যা দমন’ নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যাকারী সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়ে শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঢাকার ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, উত্তরা, তোপখানা রোডসহ বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করা হয়েছে। সমগ্র দেশই আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। হত্যা, নির্যাতন ও বল প্রয়োগ করে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে।

আলোচনার কথা বলে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করছে সরকার এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মোবাইল নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। আন্দোলন দমন ও ভায়ভীতি প্রদর্শন করতে আবারও সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে।

বিবৃতিতে মহাসচিব দাবি করেন, বরাবরের মতো আওয়ামী সন্ত্রাসীরা বিএসএমএমইউসহ বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।

দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের বাসা বাড়িতে আক্রমণ এবং ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে তিনি বলেন, দেশব্যাপী গণজাগরণের মধ্য দিয়ে জনগণ গণঅভ্যুত্থানের পথে যে যাত্রা শুরু করেছেন, হত্যা, দমন, নিপীড়ন চালিয়ে তা আর ব্যর্থ করা যাবে না।

দেশবাসীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র-জনতার এক দফা আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’কর্মসূচি সফল করতে এবং নিজ নিজ এলাকায়ও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখারও রাখার আহ্বান জানান তিনি।

চলমান আন্দোলনে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com