
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এবার মাঠে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে মোফাজ্জল হোসেন নামের এক পথচারী জানান ছাত্রদের পাশাপাশি আনসাররা সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদের এই ট্রাফিকের কার্যক্রম আমরা শহরের চৌরাস্তা, বাস স্ট্যান্ড, সত্যপীর ব্রীজ, এলাকাগুলোতে ট্রাফিকের কাজ করতে দেখছি দেখে ভালই লাগছে। আসলে এই সময়টাতে যারা আমাদের সাধারণ মানুষের পাশে থেকে যান চলাচলের সহযোগিতা করছে সেটা মনে রাখার মত। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন বলেন চলমান প্রেক্ষাপটে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করণের জন্য ৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সকাল হতে রাত পর্যন্ত দুই শিফটে পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্তর, চৌরাস্তা, ঠাকুরগাঁও রোড বাজার এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। মোতায়েন কৃত আনসার সদস্যরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে সে লক্ষ্যে সব সময় মনিটরিং করা হচ্ছে।