1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আসন বন্টনে গাইবান্ধায় নৌকা হারালেন আওয়ামী লীগের ২ নেত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আসন বন্টনে গাইবান্ধায় নৌকা হারালেন আওয়ামী লীগের ২ নেত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ

আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারালেন ২ আ. লীগ নেত্রী। গাইবান্ধায় মহাজোটের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারিয়েছেন ২জন প্রার্থী। এ নিয়ে নৌকা মনোনীত এ দুই আওয়ামী লীগ নেত্রীর কর্মী সমর্থকদের মধ‍্যে হতাশার সৃষ্টি হলেও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন‍্যা বইছে

রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের সাথে মহাজোটের আসন ভাগাভাগির তথ‍্য প্রকাশের মাধ‍্যমে সংশ্লিষ্টরা এ তথ‍্য নিশ্চিত করেছেন।

নৌকা বঞ্চিত এ প্রার্থীরা হলেন- গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরোজ বারী এবং গাইবান্ধা-২ সদর আসনে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি।

তবে এসব আসনে মহাজোট তথা জাতীয় পার্টির প্রার্থীরা হলেন-গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এবং গাইবান্ধা -২ সদর আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার।

এদিকে সংশ্লিষ্ট আসনগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

এ নিয়েও মহাজোটের শরিকদল জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com