1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর চৌগাছায় বিএনপির নির্বাচন সম্পন্ন: সভাপতি সালাম, সম্পাদক হাসান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর চৌগাছায় বিএনপির নির্বাচন সম্পন্ন: সভাপতি সালাম, সম্পাদক হাসান

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ বার

যশোরের চৌগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এম এ সালাম ও সাধারন সম্পাদক পদে সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদুল হাসান পূর্ণ প্যানেলসহ বিজয়ী হয়েছেন। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের ডিভাইন সেন্টারে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষনা করা হয়।
প্রাপ্ত ফলাফলসুত্রে জানা যায়,  সভাপতি পদে সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৭২টি। এর মধ্যে এম এ সালাম ৪০৬ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম পেয়েছেন ৩শ ৬২ ভোট। তবে সভাপতি পদে ৪টি ভোট বাতিল বলে গন্য হয়েছে।
সাধারন সম্পাদক পদে সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৬৯টি। এর মধ্যে মাসুদুল হাসান ৪৫১ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী দফাদার পেয়েছেন ৩১৫ ভোট। তবে সাধারন সম্পাদক পদে ৩টি ভোট বাতিল বলে গন্য হয়েছে।

সাংগঠনিক সম্পাদক পদে সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১৪৬৭। এর মধ্যে এডভোকেট আলীবুদ্দিন খান ৪৬১ভোট ও মোস্তাফিজুর রহমান মোস্তাক ৪০০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া তাঁদের নিকটতম প্রতিদ্বন্দী শরিফুল ইসলাম ৩২৮ ভোট ও বি এম আজিমউদ্দিন পেয়েছেন ২৭০ ভোট। এসময় সাংগঠনিক সম্পাদক পদে ৮টি ভোট বাতিল বলে গন্য হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব ও চৌগাছা উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, এ নির্বাচনের মেয়াদকাল থাকবে ২ বছর। নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৫টি ভোট বাতিল বলে গন্য হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ নার্গিস বেগম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক সদস্য ও নির্বাচন কমিশনার একে শরিফুদ্দৌলা ছোটলু, আহবায়ক সদস্য ও নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com