1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জেলা বিএনপি‘র বর্ধিত সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জেলা বিএনপি‘র বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী অবহিতকরণ বিষয়ক জেলা বিএনপি‘র নির্বাহী কমিটি‘র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এতে সভাপতিত্ব করেন।
বর্ধিত সভায় বক্তব্য দেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, ড্যাব জেলা সভাপতি আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. সেকেন্দার আজম আনাম, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরম্নল ইসলাম ফকু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি শামীম আহমেদ পলাশ প্রমুখ। বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি‘র নেতাকর্মীরা যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি কোনো মানুষের প্রতি কোনো ধরণের অন্যায় হলে তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। বক্তারা আরও বলেন, তারেক রহমান ইতিপূর্বে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব নির্দেশনা দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, সংখ্যালঘুরা যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com