1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চালাষ প্রিমিয়ার লিগ ২০২৪ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চালাষ প্রিমিয়ার লিগ ২০২৪ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার

টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্র আয়োজিত চালাষ প্রিমিয়ার লিগ ২০২৪ এর ফুটবল ফাইনাল খেলা গতকাল ১৩/০৯/২০২৪ ইং রোজ শুক্রবারট বিকেলে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আলহাজ্ব আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি জনাব এস এম এ ছোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি
জবাব হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি , সাবেক পৌর কাউন্সিলর ৬ নং ওয়ার্ড জনাব আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ হাফিজুর রহমান লাল ।
উক্ত ফুটবল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রোকনুজ্জামান। চালাষ প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল একাদশ এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাদশ । চালাষ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর আন্তরিক প্রচেষ্টায় সুষ্ঠভাবে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
খেলাটি উদ্বোধন এর সময় মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে অতিথিবৃন্দ পরিচিত হন এবং ফুটবলে লাথি দিয়ে হাফেজ খাইরুল ইসলাম মুন্সি খেলার শুভ সূচনা করেন।এর আগে মাঠে খোলোয়াড় এবং চালাষ ক্রীড়া চক্রের সদস্যদের উদ্দেশে হাফেজ খাইরুল ইসলাম মুন্সি বলেন,’ খেলাধুলা হলো মানুষের মন এবং শরীর সুস্থ রাখার অন্যতম মাধ্যম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আসক্ত থাকলে যুব সমাজ মাদক বা অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে’ । তিনি যুব সমাজের প্রতি সুন্দর সুস্থ দেশ গড়ার আহ্বান জানান। চালাষ প্রিমিয়ার লিগ আয়োজিত ফুটবল ফাইনাল খেলায় ট্রাইবেকারে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল একাদশ ৪ গোল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাদশ ২ গোল করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com