1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বালিয়াকান্দিতে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বালিয়াকান্দিতে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী

আশিক হাসান সীমান্ত, রাজবাড়ী
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বালিয়াকান্দি বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও ঈগল পাখি মার্কার লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন।

মঙ্গলবার রাতে বালিয়াকান্দি শহরের তালপট্টি এলাকায় ঈগল পাখি প্রতীকের অফিস উদ্বোধন করেন নূরে আলম সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ইব্রাহিম মিয়া, তোফাজ্জেল পাটোয়ারী, ফারুক মিয়া, আক্তার বিশ্বাস প্রমুখ। এ সময় এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধন কালে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতীক নিয়ে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনের অংশ গ্রহণ করেছি। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই আপনারা আমাকে আগামী সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতিকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights