1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতির বাড়িতে আগুন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতির বাড়িতে আগুন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার

শুক্রবার গভীর রাতে (২৬ সেপ্টেম্বর দিবাগত রাত) রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুনুর মোঃ আক্তারুজ্জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে,আকস্মিক অগ্নিকান্ডে বাড়ির ২টি কক্ষের মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। তারা প্রতিপক্ষের শত্রুতা মূলক অগ্নিসংযোগের সন্দেহ করেন।

এলাকাবাসীর মতে, রাতে ওই বাড়িতে গেট লাগা থাকে এবং সেখানে অন্যের প্রবেশের সুযোগ নেই। এছাড়া ঘটনার সময়ও বাড়ির গেট ভিতর থেকে লাগা ছিল বলে জানান এলাকাবাসী। তবে আবুনুরের নামে থানায় মামলা থাকায় তিনি বেশ কিছুদিন ধরে রাতে বাড়িতে থাকেন না এবং ঘটনার রাতেও ছিলেন না বলে তারা জানান।

উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সওদাগড় বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারনা করা যাচ্ছে সর্কসার্কিট থেকে আগুনের সূক্রপাত হয়েছে এবং এতে ২থেকে ৩লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পিপিএম বলেন,এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেননি,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights