
‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল , সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম ওশিম, সহ সাংগঠনিক রাকিব ইসলাম, দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা সহ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সিফাতুল্লাহ শিতল, সাধারণ সম্পাদক মাছুম হাসান হৃদয়, সিনিয়র সহ সভাপতি মাকসুদ মেহেদী বকসী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন ইসলাম, প্রচার সম্পাদক তৌহিদ মিয়া (বাপ্পি) এবং ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, “আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।” ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। তারা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন এবং এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণে কার্যক্রম পরিচালনা করেন।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন 



















