1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বরিশালের হিজলা উপজেলায়, শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বরিশালের হিজলা উপজেলায়, শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার

আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন।তিনি শারদীয় দূর্গাপূজার বিষয়ে সকল মন্দিনের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা শুনেন।তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সকল মন্দিরে সিসি ক্যামেরা বিদ্যুৎ বিকল্প ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক কমিটি করার নির্দেশ দেন।
শারদীয় দূর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে বক্তব্য রাখেন হিজলা উপজেলা জাতীয়তাবাদী দল বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার,সদস্য সচিব এড.দেওয়ান মনির হোসাইন,সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন,জামায়াত ইসলামের আমির অধ্যাপক নুরুল আমিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ,সাধারন সম্পাদক আবদুল্লাহ বিন কালাম সহ বিভিন্ন প্রশাসানিক দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভার শুরুতে আসন্ন শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সর্ম্পকে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশোক কুমার চ্যার্টাজী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন আইনশৃঙ্গলা বিষয়ে বলেন উপজেলার বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন,সাধারন মানুষের গবাদি পশু চুরি সহ নানান অপকর্মের সংবাদ পাওয়া যায়।এ সকল ঘটনার জন্য তিনি জোড়ালো পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com