
দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফ খিহালী রানির দীঘি পুকুর খননের মাটিতে পাকা রাস্তা নষ্টের অভিযোগ উঠেছে এলাকাবাসীর।
সরজমিনে গিয়ে দেখা যায়, গোবিন্দপুর ইউনিয়নের আলতাফ নগর খিহালী রানীর দিঘি পুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টর দিয়ে পাকা রাস্তা নষ্ট করে ফেলছে (মাটিকাটা যন্ত্র) ও অবৈধ ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে ট্রাক্টরে মাটি বহনের সময় কাঁদা মাটি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট ও ধুলাবালিতে পরিবেশ দুষণ রাস্তাঘাট দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, পরিবেশ দুষণ ও অবৈধভাবে ফসলি জমি ভরাট করছেন। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়। সেখানেও বলা থাকে পুকুর খননের মাটি যেনো কোনো পাকা বা কাঁচা রাস্তায় না উঠে।
অথচ এসব নিয়মনীতি লঙ্ঘন করে মাটি বানিজ্যে করছে ভেকু দালাল । কিন্ত্ত বিষয়টি যেনো দেখার কেউ নাই।
এবিষয়ে গোবিন্দপুর ইউনিয়নর চেয়ারম্যানের কাছে জানতে চাইলে মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি কে একাধিকবার জানানো হলে সে কোন আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করেনি এখনো।
এলাকাবাসীর অভিযোগ, সকলকে ম্যানেজ করে পুকুর খনন, ,ও মাটি বিক্রি ও ফসলি জমি ভরাট করা হচ্ছে। এ ব্যাপারে আমরাও উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জানালে সে কোন আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করেনি ।