নোবিপ্রবিতে কোডিং পদ্ধতির পরীক্ষা কার্যক্রম চালু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরীক্ষা কার্যক্রমে কোডিং পদ্ধতির ব্যবহার চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টার পরীক্ষায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর ২০২৪) কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পরীক্ষা কেন্দ্রে কোডিং পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান খান ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সফিকুল ইসলামসহ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইসিই ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতিতে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের পরীক্ষা কার্যক্রমেও এ পদ্ধতি অনুসরণ করা হবে। পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে শিক্ষার্থীদের শ্রেণীর রোলের পরিবর্তে কোডের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় নোবিপ্রবি কর্তৃপক্ষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Verified by MonsterInsights

নোবিপ্রবিতে কোডিং পদ্ধতির পরীক্ষা কার্যক্রম চালু

আপলোডের সময় : 10:29:39 am, Wednesday, 2 October 2024