1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইক ছিনতাই গ্রেফতার ৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইক ছিনতাই গ্রেফতার ৩

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে মারপিট করে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই এর ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান জানান,গত ২৯/৯/২০২৪ইং তারিখ রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে ইজি বাইক চালক ইয়াসিন আলীর ইজি বাইকটি নিয়ে সাপমারা ইউনিয়নের কাটামোড় দিয়ে যাওয়ার পথে যাত্রীবেশি ছিনতাইকারীরা ইয়াসিন আলীর ইজিবাইকটি রাজা বিরাট যাওয়ার জন্য ১০০ টাকায় ভাড়া করে নেয়।

পথে মধ্যে পন্ডিতপুর নামক স্থানে জুয়েল এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র ছিনতাইকারী রাজাহার ইউনিয়নের বেউর গ্রামের শ্রীনাথ রবিদাসের ছেলে শ্রী রিপন চন্দ্র দাস (২১),চাপড়া পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াকুব আলী (২২),পারইল গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মানিক মন্ডল (১৯) এবং পলাতক আসামি শাহিন অটোচালক ইয়াসিনের মুখ গামছা দিয়ে বেঁধে রশিদিয়া হাত,পা বেঁধে মারপিট করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে চলে যায়।

পরবর্তীতে পথচারী এবং আশপাশের লোকজন বুঝতে পেরে ছিনতাইকারীদের আটক করে। বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ টিম এসে ইজিবাইক এবং ভিকটিমকে উদ্ধার করে। ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে তাদেরকে কোর্টে চালান করা হয়েছে ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম আসাদুজ্জামান শামীম জানান, ইজিবাইক ছিনতাই এর ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে ছিনতাইকারীদের গ্রেফতার করে,ছিনতাই কৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com