1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার

“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশের সুশাসন” এই প্রতিপাদকে সামনে রেখে জেলা প্রশাসন যশোর এর আয়োজনে যশোর পৌরসভা এর সহযোগিতায় যশোরে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪।
আজ ৬ অক্টোবর ২০২৪ তারিখ রোজ রবিবার সকাল ৯.৩০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু করে যশোর দড়াটানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, যশোর এর সভা কক্ষ ‘অমিত্রাক্ষর’ এ, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আজাহারুল ইসলাম জেলা প্রশাসক যশোর।এছাড়াও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, যশোর, ডিপিইও, ডিইও, জেলা সমাজসেবা অফিসার, সিনিয়র তথ্য অফিসার, উপপরিচালক মহিলা বিষয়ক, ক্লিনিক মালিক সমিতি , ইউনিয়ন পরিষদ সচিব মহোদয়, সভাপতি, যশোর প্রেসক্লাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে বিভিন্ন ধরনের মতবিনিময় হয়। জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই উক্ত কাজে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব সহকারে তাদের কাজ করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন এর গুরুত্ব মানুষকে বোঝাতে হবে এবং তাদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে আগ্রহী করে তুলতে হবে। আপনারা সকলেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।
আলোচনা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অসামান্য অবদান রাখায় বেশ কয়েকজন কে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com