1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ বার

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী

আগামী ৭ জানুয়ারির নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল মার্কা প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া, ইউনিয়নের নারুয়া বাজার, এলাকায় ঈগল পাখি প্রতীকের অফিস উদ্বোধন করেন।

এ সময় বক্তব্য রাখেন স্বপন শেখ, মো টিপু সুলতান, কালাম মুন্সী, সিরাজ মেলেটারি, রুহুল মেলেটারি, নজরুল খাঁন, আতাউর রহমান ডালিম, প্রমুখ। এ ছাড়া এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধনকালে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতীক নিয়ে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনের অংশগ্রহণ করেছি। আমি আমার নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই আপনারা আমাকে আগামী সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন। পরে নারুয়া বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও ঈগল পাখি মার্কার লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com