1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পুজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পুজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার

কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ এবং আনন্দময় পরিবেশে উদযাপনে সহায়তা করতে কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পুজামন্ডপগুলো পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী লোকজনের সাথে মতবিনিময় করেন।

(শুক্রবার ১১অক্টোবর) রাতে ভোগডাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপের পুজারি, পুজার আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন,, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মাহবুবার রহমান,কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আলী,

ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনী মিয়া, কুড়িগ্রাম জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম রানা সেচ্ছাসেবকদল দলের হাবিবুর রহমান, ফকরুল ইসলাম, ইব্রাহিম এছাড়াও ইউনিয়ন যুবদল,ছাএদল, সেচ্ছাসেবকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 

এ সময় বিএনপি নেতা আব্দুল গনী মিয়া বলেন,দেশের মানুষ স্বাধীন ভাবে ধর্ম পালন করবে, আমরা আপনাদের পাশে আছি থাকবো, ৫ দিন ব্যাপী দূর্গা উৎসবে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সার্বিক সহযোগিতা করবে। যাতে আপনাদের দূর্গো উৎসবে কোন সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখবে আমাদের নেতা কর্মীরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights