1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাতিয়ায় বিএনপি কর্মীদের নতুন আতঙ্ক পিএস আফসার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাতিয়ায় বিএনপি কর্মীদের নতুন আতঙ্ক পিএস আফসার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬ বার

বিগত ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পতনের পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনগণ আওয়ামী লীগের অত্যাচারী সাবেক সাংসদ মোহাম্মদ আলীর রাহুমুক্ত হয়। টানা ১৭ বছর ধরে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের লাগাতার হয়রানি, মামলা, হামলা, ছাড়াও হাতিয়ার নৌপথসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক চাঁদাবাজী করে হাতিয়েছিলেন কোটি কোটি টাকা। কিন্ত সেই অত্যাচারী মোহাম্মদ আলী আটক হবার পর হাতিয়ার নতুন অভিশাপ হিসেবে মোহাম্মদ আলীর শূন্যস্থান পূরণ করার অপচেষ্টা চালিয়ে চলছেন আবুল হায়াত আফসার। এই আফসার হাতিয়ার সাবেক স্বনামধন্য বিএনপির সাংসদ প্রকৌশলী ফজলে আজিমের ব্যবসায়ীক পিএস। সামাজিক যোগাযোগমাধ্যমে খোদ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ ধুরন্ধর আফসার হাতিয়ার নৌপথে ফের মোহাম্মদ আলীর মতো চাঁদাবাজি করে জনসাধারণ কে জিম্মি করার অপতৎপরতা শুরু করেছেন। এছাড়া চেষ্টা করছেন হাতিয়ায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করার৷ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা প্রকাশ্যেই বিএনপি নেতাকর্মীদের হয়রানিমূলক ও বিতর্কিত সাইবার সিকিউরিটি আইনে মামলা দেয়ার হুমকিও দিচ্ছেন পিএস আফসার৷ বিএনপি নেতাকর্মীদের দাবি, পিএস আফসার একসময় বিএনপির স্বনামধন্য সাবেক এমপি ফজলে আজিমের বিরুদ্ধেও অপতৎপরতা ও অপপ্রচার চালিয়েছিলেন, বিগত ১৭ বছরে তার কোন সাড়াশব্দ না থাকলেও হুট করে উড়ে এসে জুড়ে বসে হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের কোনঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন আফসার৷ শুধু তাই নয় অত্যাচারী মোহাম্মদ আলীর সম্রাজ্যও ফিরিয়ে আনতে অপতৎপরতা শুরু করেছেন তিনি৷ আফসারের এমন সব অপতৎপরতার ব্যাপারে হাতিয়ার সাধারণ বিএনপি নেতাকর্মীরা বিএনপির সাবেক সাংসদ প্রকৌশলী ফজলে আজিমসহ বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ধুরন্ধর আবুল হায়াত আফসারের নানান অপকর্ম ও অপতৎপরতা নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন। চোখ রাখুন পত্রিকার পাতায়….

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com