1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে উলামা কর্মী শিক্ষা শিবির ২৪ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে উলামা কর্মী শিক্ষা শিবির ২৪ অনুষ্ঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা ভূরুঙ্গামারী, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা শাখার উলামা বিভাগের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ২৪ অনুষ্ঠিত হয়েছে। 19 অক্টোবর শনিবার সকাল সাতটায় নাগেশ্বরী কামিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা শাখার উলামা বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ মকবুল হোসাইন এর পরিচালনায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে প্রধান মেহমানের হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মতীন ফারুকী।

বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন- মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ফারুকী (বিভাগীয় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী), মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া (বিভাগীয় জেলা সভাপতি) ও মাওলানা মোঃ নিজাম উদ্দিন , জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী। ডাক্তার আমিনুর রহমান , পৌর জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন সরকার, আরো উপস্থিত ছিলেন কচাকাটা, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী শাখার উলামা বিভাগের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights