1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে টাকা ছিনতাই কালে সিআইডির হাতে আটক ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে টাকা ছিনতাই কালে সিআইডির হাতে আটক ২

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬০ বার

ঠাকুরগাঁও সদরের কোটের গেট এলাকায় এক পথচারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় ওই এলাকায় নজরদারিতে থাকা এক সিআইডি সদস্য দৌড়ে দুই ছিনতাইকারিকে আটক করে।

আজ রোববার (২৭ অক্টোবর) সকালে জগেস চন্দ্র অধীকারি নামে এক ব্যাক্তি একটি ব্যাং থেকে ১০ হাজার টাকা তুলে শহরের কোটের গেল এলাকায় আসলে উতপেতে থাকা দুই ছিনতাইকারি তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নিয়ে পালানোর সময় গোয়েন্দা নজরদারিতে থাকা কালীন ঘটনাস্থলে উপস্থিত সিআইডি সদস্য আকতার হোসেন দৌড়ে দুই ছিনতাইকারীকে টাকাসহ আটক করে।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার, আনোয়ার হোসেন (২৭), এবং জেলার পৌশহরের হাজীপাড়া এলাকার জগদীশ চন্দ্র (২৮)

 

স্থানীয়রা জানান, বর্তমান পেক্ষাপটে এরকম একটি ঘটনায় তাৎক্ষণিক নজরদারিতে থাকা সিআইডি সদস্য ভুক্তভোগীর টাকা উদ্ধার করে দিয়েছে,যা আসলেই প্রশংসনীয়।

এ বিষয় ঠাকুরগাঁও সিআইডির এএসপি সুমিত চৌধুরী জানান, আমরা সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করি এবং সাধারণ মানুষের পাশেই থাকি।

আজ আমাদের সিআইডি সদস্য আকতার হোসেন শহরে  নজরদারীতে থাকাকালে দুই ছিনতাইকারীকে ধরেছে এবং ওই পথচারীকে টাকাগুলো তার ছেলে ও স্থানীয়দের উপস্থিতিতে ফিরিয়ে দেন। এমন প্রশংসনীয় কাজের জন্য ওই সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com