1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে কঠোর অবস্থানে রেল লাইনে ২০২ জন আনসার ও ভিডিপি সদস্যরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে কঠোর অবস্থানে রেল লাইনে ২০২ জন আনসার ও ভিডিপি সদস্যরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও :

হরতাল-অবরোধে নাশকতার অন্যান্য যানবাহনের পাশাপাশি টার্গেটে পরিণত হচ্ছে রেললাইন। এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে কোনো ঘটনা না ঘটলেও আগেভাগেই নাশকতা প্রতিরোধে রেললাইন পাহারায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মানুষ যেন নির্ভীকনে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে ও সরকারের জান মাল রক্ষার্থে জেলার রুহিয়া থানা এলাকা থেকে পীরগঞ্জ উপজেলার শেষ সীমানা পর্যন্ত রেলপথের ৪৭ কিলোমিটার রাস্তায় ২৫ টি পয়েন্টে ২০২ জন আনসার ও ভিডিপি সদস্যরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।

প্রতি দুই কিলোমিটার রেলপথে আট সদস্যের একটি দল সার্বক্ষণিক নজরদারি রেখেছে। এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীবাহী ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে মনিটরিং করছে।

আনসার ও ভিডিপি সদস্যরা বলেন, প্রায় দুই কিলোমিটার রাস্তা আমরা যাওয়া আসা করেন। রেল লাইনে যেন কোনো ধরনের নাশকতা না হয় সেই দিকে সজাগ থাকি। যাওয়ার সময় ও আসার সময় রেল লাইনের জয়েন্টগুলো পরীক্ষা করে দেখি। যদি কোথাও বিশৃঙ্খলা দেখি তখন বাঁশি দিই, জনগণ ছুটে আসে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানাই।

রেলের যাত্রী ও স্থানীয়রা জানান রেললাইন পাহারা দেয়ার জন্য রাতে এবং দিনে আনসার সদস্যরা রয়েছে তারা থাকাতে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। ট্রেনে এবং লাইনে কোথাও কোন সমস্যা হচ্ছে না। কিছু মানুষ নাশকতা করছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানছি রেললাইন উপড়ে ফেলছে। এটা অত্যন্ত জঘন্য কাজ এটা আমরা কোনদিন আশা করি না বাংলাদেশের মানুষ। কত মানুষ হতাহত হচ্ছে মারা যাচ্ছে। এটা অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। বাংলাদেশ সরকারের নেতৃত্বে এমন উদ্যোগ নিয়েছে আনসার ও ভিডিপি তাদেরকে এমন কর্মকাণ্ডের ধন্যবাদ জানিয়েছেন তারা।

এদিকে রেলস্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন ঠাকুরগাঁওয়ে রেল প্রশাসন থেকে আনসার বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। যেন দুষ্কৃতিকারী রেলে কোনো নাশকতা করতে না পারে। সেজন্য আনসার বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে এরা ২৪ ঘন্টাই আমাদের রেলে দেখাশোনার জন্য টহল দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় কোনো নাশকতার ঘটনা ঘটেনি। এবং রেল পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা সবসময় সজাগ রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন জানিয়েছেন জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর দিকনির্দেশনা মোতাবেক অপারেশন সুরক্ষিত যাতা আতের আওতায় ঠাকুরগাঁও জেলায় ৪৭ কিলোমিটার রেল লাইনে ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য ২৫ টি পয়েন্ট মোতায়ন রয়েছে। তারা শিফটিং ভিত্তিতে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সদস্যরা জনসাধারণের চলাচলের নির্ভীঘ্ন রাখতে ও রেল লাইনকে নিরাপত্তা দিয়ে আসছে।

তবে এই বাহিনীটি স্বাধীনতার পর থেকে সুনামের সাথে দেশে সব সময় কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com