
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে ৬ বছর বয়সী মোঃ তুহিন মিয়া ভেমরুলের কামড়ে আজ দুপুরে মৃত্যু হয়েছে। উল্লেখ্য তাদের ৬ জনকে ভেমরুল কামড় দিয়েছিল৷ মৃত শিশুর মা মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। বাকী চারজন উথুরা আস্থা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাটে এই জাতীয় ভেমরুলের কামড়ে রোগী মারা গিয়েছিল। এবার ভেমরুল নিয়ে ময়মনসিংহে এক প্রকার আতংক বিরাজমান করছে।