গোপালপুরে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ ” এই শ্লোগান কে সামনে রেখে গোপালপুর অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব দিবস /২০২৪।
গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি’র দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নাজমুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ, গোপালপুর থানা অফিসার ইনচার্জ জি এম আশরাফ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ প্রমূখ।
বক্তারা যুব ও যুব মহিলাদের উদ্দেশ্য করে বলেন -আপনারা প্রশিক্ষন নিয়ে নিজেদের সামর্থ্য বাড়ান, দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে দেশকে শক্তিশালী করুন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষনের উদ্বোধন, সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার যুব ও যুব মহিলারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামের টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ, ২৭ শতাংশ শিশুর অ্যান্টিবডি নেই

Verified by MonsterInsights

গোপালপুরে জাতীয় যুব দিবস পালিত

আপলোডের সময় : 08:40:10 am, Sunday, 3 November 2024