1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লক্ষ্মীপুরে চুরি করতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লক্ষ্মীপুরে চুরি করতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার

লক্ষ্মীপুরে চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি আবদুল মুন্নাফ বলেন, ধর্ষণের ঘটনা ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় চারজনের নামে গণধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। এতে বৃহস্পতিবার সকালেই অভিযান চালিয়ে এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার সময় চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢোকেন চারজন ব্যক্তি। তারা সবাই মুখোশ পরিহিত ছিলেন। একপর্যায়ে ওই নারীকে জিম্মি করে তারা পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওই নারী চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন আসতে শুরু করেন।এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। তাদের মধ্যে দুইজনকে চিনতে পারেন ওই নারী। পরে তাদের নাম উল্লেখ করেই থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com