1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে তাতীলীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে তাতীলীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামে এই পথসভার আয়োজন করেন কাজিপুর উপজেলা তাতীলীগ। অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী তানভীর শাকিল জয় এমপি। তিনি বলেন আওয়ামিলীগ সরকারে আমলে যে রকম দেশে উন্নয়ন হয়েছে এই রকম কোনো সরকারে আমলে হয় নাই এবং কোনো দিন হবে ও না জাতীয় পাটি বলেন বিএনপি বলেন তারাও কিন্তুু এক সময় সরকার ছিলেন কিন্তুু তারা কোনো উন্নয়ন করে নাই যে রকম আওয়ামিলীগ সরকার করেছে। তার জন্য আবার আপনেরা নৌকা মার্কা ভোট দিবেন তা হলে দেশের উন্নয়ন চলতে থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামীলীগ সহ আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com