
ছাত্রলীগ সংশ্লিষ্টতায় বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন কে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল ১৭ ই নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই তথ্য নিশ্চিত করেন। গত ১৪ নভেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
অন্তর্বর্তীকালীন বান্দরবান জেলা পরিষদ এর সদ্য গঠিত কমিটির সদস্য সাইফুল ইসলাম রিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্রলীগ করতো এবং নানা সময় ছাত্র লীগ সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে।
এরকম বিতর্কিত একজনকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য করায় ছাত্র সমাজ চরম ক্ষোভ প্রকাশ করেছে এবং তাকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে অব্যাহতি প্রদান করে বিতর্কমুক্ত সদস্য করার দাবী তুলেছে বান্দরবানের ছাত্রজনতা।বিতর্কিত এই বান্দরবান জেলা পরিষদ এর সদস্যকে নিয়ে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করেছেন বান্দরবানের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
ছাত্রলীগ সংশ্লিষ্টতায় রিমন জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কৃত হয়েছে, তাহলে একই অভিযোগে জেলা পরিষদের সদস্য পদ থেকে কেন অব্যাহতি নই সেটা পার্বত্য উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন তারা।
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসা মানে তো জুলাই বিপ্লবের চেতনা ও স্পিরিটের পরিপন্থী বলে মনে করেন ছাত্র নেতারা।