
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।
চিরনিন্দ্রায় শায়িত হলো পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম কবিরের একমাত্র পুত্র আবির আহম্মেদ।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আবির আহম্মেদ। মরদেহ ময়না তদন্ত শেষে আজ শনিবার বাদ আছর নামাজে জানাজা শেষে বৈরীহরিণমারী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক আমিরুল কবিরের পুত্র আবির আহম্মেদ (২৫) এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পলাশবাড়ি মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সহসাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরকার লুৎফর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম হাবিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আল্লাহ তাআলা শোক-সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দান করুন।